প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
সিলেটে পুলিশ কনস্টেবলের চাঁদাবাজি: ব্যবসায়ী নিরাপত্তাহীন
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার:: সিলেটের কুয়ারপার সচিলাপুরের ব্যবসায়ী আব্দুর রহমান অভিযোগ করেছেন, দক্ষিণ সুরমা কদমতলী ফাঁড়ির কনস্টেবল ইয়াহিয়া খান তার দোকান “এ.আর. সুন্না ঘর”-এ চাঁদা দাবি করেছেন। ২১ সেপ্টেম্বর ইয়াহিয়া খান ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেন, চাঁদা না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানোর ভয় দেখানো হয়। পরের দিন ফোনে পুনরায় চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়। ভীত-সন্ত্রস্ত আব্দুর রহমান এসএমপি কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এসএমপি কার্যালয় অভিযোগ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছে।
---
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।