প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাবাজারে ধানের শীষের পথসভায় নির্বাচনী অঙ্গীকার তুলে ধরলেন আরিফুল হক চৌধুরী
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলাবাজারে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি আব্দুল আহাদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমদ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় প্রয়োজন। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, বিশিষ্ট মুরব্বি আব্দুর নুর মেম্বার, সহ–সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের ফারুক আহমদ, আলী আকবর, সামাদ ও সুমন মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উমর ফারুক, যুবদল নেতা হেলাল, দিলদার ও সাহেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহমদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রচার–প্রচারণা জোরদারের ঘোষণা দেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।