প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস-মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে ইমাম নিহত
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি স্থানীয় একটি মসজিদের ইমাম।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় নাচোল-আমনুরা সড়কের হামেদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহী খালিদ মুসাব্বির (২৮), তিনি নাচোল থানাধীন মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। মুসাব্বির তাঁর মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে হাটবাকইল এলাকার একটি মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
হামেদপুর পাকা রাস্তার উপর পৌছালে বিপরীত দিক থেকে আসা আমনুরা থেকে নাচোলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় খালিদ মুসাব্বির গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।