প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথপুরের রানাকে জেলা এনসিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে
সিলেট এডিশন ডেস্ক
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ রহমান রানাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্যাডে জেলা এনসিপির আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও সদস্য সচিব রামেন্দু মজুমদারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতি দেওয়া হয় জেলার সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ রহমান রানা।
অব্যাহতি নোটিশে বলা হয় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে দলের সকল দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয় রানাকে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা এনসিপির কার্যালয়ে নিজ উপস্থিত থেকে জেলা আহ্বায়ক বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।