প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেট ৪ আসনে বিরামহীন প্রচারণায় গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন আলহাজ্ব জায়নাল আবদীন
সিলেট এডিশন ডেস্ক
মুফিজুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার:- মর্যাদাপূর্ণ সিলেট-৪ আসনে বাংলাদেশ জামাতে ইসলামি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দাঁড়ি পাল্লা প্রতিক নিয়ে ১১দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবদীন ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত উপস্থিতি। পাড়া-মহল্লা, বাজার, গ্রাম কিংবা নগরের অলিগলি সবখানেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। রবিবার (১ ফেব্রুয়ারি) হরিপুরের বিভিন্ন এলাকায় একই চিত্র। গণসংযোগ পরিণত হয় মিছিলে। প্রচারণা ঘিরে ছিল সর্বস্তরের মানুষের আগ্রহ, উচ্ছ্বাস।
স্থানীয় নেতা কর্মীরা জানান, আলহাজ্ব জয়নাল আবদীন প্রচারণার পথে পথে সব শ্রেণি-পেশার মানুষ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। পাড়া-মহল্লায় বাসা-বাড়ি থেকে বিভিন্ন বয়সের নারীরা তাঁকে ফুল ছিটিয়ে নিজেদের এলাকায় বরণ করে নিচ্ছেন। বিভিন্ন বয়সী পুরুষেরা হাত ও বুক মিলিয়ে কথা বলছেন, কেউ আবার নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরছেন সরাসরি। কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা—নানামুখী প্রত্যাশার কথা বলছেন ভোটাররা। এসব কথা ধৈর্য্য ধরে শুনছেন আলহাজ্ব জয়নাল আবদীন ভোটারদের সঙ্গে তাঁর কথোপকথনে দেখা যাচ্ছে আন্তরিকতা।
গণসংযোগে ১১দলীয় ঐক্য জোটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিত ছিল। বিভিন্ন এলাকা দিয়ে যখন মিছিল এগোচ্ছিল, তখন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে জয়নাল ভাইয়ের স্লোগান দেন। বিভিন্ন গ্রাম - থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১দলীয় ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী, আলহাজ্ব জয়নাল আবদীন বলেছেন, সিলেট ৪ আসনের জনগন আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অতীতেও কোনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের বাধা বা রক্তচক্ষু আমাকে দমাতে পারবে না। উন্নয়ন করতে গেলে অনেক সময় কাদা ছোড়াছুড়ি হয়, ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে অনেকে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি পরিষ্কার বলে দিতে চাই, এলাকার স্বার্থে, জনগণের অধিকার আদায়ে আমি বিন্দুমাত্র কম্প্রোমাইজ করব না। তিনি বলেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি, হয়রানি-হানাহানি, হিংসা, বিদ্বেষ পরিহার করে পরিবার-সমাজে শান্তি-স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখব। হিংসা ব্যক্তি- পরিবার সমাজকে ধ্বংস করে দেয়।
সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।