প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর উপর হামলা, বসতঘর ভাংচুর ও লুটপাট
সিলেট এডিশন ডেস্ক
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হাতুন্ডার সৌদি প্রবাসী জামাল শেখের ঘরে ঢুকে তার স্ত্রীকে মারাত্বকভাবে জখম করেছে দূর্বৃত্তরা।
জানাযায়, সোমবার সকালে উপজেলার হাতুন্ডা গ্রামের প্রবাসীর স্ত্রী তার বসত ঘরের পাশে অনেকগুলো গাছ আগুনে পোড়া দেখতে পান। বিষয়টি তিনি কয়েকজন প্রতিবেশিকে অবহিত করতে গেলে, পাশের ঘরের মুকছুদ আলী, মোঃ নবীউর ও অলিউর তাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তাদের আচরণে ভীত হয়ে প্রবাসীর স্ত্রী আত্মরক্ষার জন্য পাশের আহমদ আলীর ঘরে প্রবেশ করেন। আহাম্মদ আলী তাদের শান্ত থাকার কথা বলে মহিলাকে তার বসত ঘরে দিয়ে আসেন।
পরবর্তীতে, মকসুদ, নবীউর ও অলিউর মিলে মহিলার ঘরে হামলা ও ভাংচুর চালায়। এতে মহিলার চিৎকারে প্রতিবেশিরা তাহাকে মারাত্নক আহত অবস্থায় উদ্বার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাস্থলে গিয়ে জানাযায় যে, মকসুদ, অলিউর এবং নবীউর দীর্ঘদিন যাবৎ মহিলার উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করে আসতেছেন। তাহারা এলাকার সামাজিক শালিস বৈঠক ও মানেন না। সাবেক কাউন্সিলর মারুক আহমেদ বলেন, আমি বহুবার তাদের সমস্যা নিয়ে সামাজিক বৈঠক করতে চাইলে মুকসুদ বিষয়টি এড়িয়ে যায়।
প্রতিবেশিরা জানান, তাদের মধ্যে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে। শালিস বৈঠকেও সুরাহা করা যাচ্ছে না। এর স্থায়ী সমাধান হওয়া জরুরী। অন্যথায় বড় ধরণের অপ্রীতিকর ঘটনার আশংকা রয়েছে।
বর্তমানে প্রবাসীর স্ত্রী তিনটি অবুঝ শিশু সন্তান নিয়ে হাসপাতালের বিছানায় আশংকায় দিন কাটাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।