প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন পুলিশ কমিশনার, GenieA অ্যাপ ব্যবহারে নিরাপত্তার আহ্বান
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।
নামাজের পূর্বে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে GenieA অ্যাপের ব্যবহার এবং সার্বিক জননিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, নগদ অর্থ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সময় কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগ করেন, তাহলে GenieA App-এর মাধ্যমে সহায়তা চাইলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এই সেবাকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, আগামী নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলক হয়, সে লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সাধারণ জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন পুলিশ কমিশনার মহোদয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।