প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
জৈন্তাপুর প্রেসক্লাব পরিদর্শন করেন আরিফুল হক চৌধুরী
সিলেট এডিশন ডেস্ক
সাহেদুর রহমান:: জৈন্তাপুর প্রেসক্লাব পরিদর্শন করেন
আরিফুল হক চৌধুরী। (২৫ জানুয়ারি-২০২৬ খ্রি:) রোববার রাত ৯ টায় সিলেমট-৪ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী তিনি জৈন্তাপুর প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কররন।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে জৈন্তাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় জনাব আরিফুল হক চৌধুরীর প্রতি জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শুভেচ্ছা বিনিময় কালে জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইন্তাজ আলী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ সাথে ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।