প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
অবৈধ বালু নিয়ে সংবাদ করায় বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিককে পথরোধ, হত্যার হুমকি, থানায় অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
স্মরণ সিং,মৌলভীবাজার:: অবৈধ বালু উত্তোলন ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পথরোধ, হত্যার হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
মামলার অভিযোগে বাদী জয়নাল আবেদীন বাদশা (২৮) জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি দায়িত্বে কর্মরত। তিনি দুর্গানগর গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে গোলগাঁও গ্রামের তৎকালীন অবৈধ বালু ব্যবসায়ী ফারুক মিয়া (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ২৫' শে জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্গানগর শান্তিবাজার এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জোরপূর্বক চাবি কেড়ে নেয়।
আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে তাকে হত্যা করা হবে। এরপর তারা মারধরের চেষ্টা করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী সাংবাদিক জয়নাল আবেদীন বাদশা জানান, সম্প্রতি তিনি এলাকায় অবৈধ বালু উত্তোলন ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ভয়ভীতি দেখাতে ও পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখতে পথরোধ, হত্যা হুমকি, হামলার চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা আমাকে প্রাণে হত্যা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে।”
এ ঘটনায় দুইজন সাক্ষী হিসেবে দুর্গানগর গ্রামের মো. তৈফিক মিয়া ও মো. নুর উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
এ অভিযোগ ব্যাপারে পথরোধ, হত্যা হুমকি, হামলা হুমকি প্রদানকারী অবৈধভাবে বালু ব্যবসায়ী ফারুকের সাথে মোবাইল ফোনে ( 017217*1920) কয়েকবার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া গিয়াছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পূর্বেই এরকম ঘটনার ছাড় দেওয়াই অবৈধ বালু ব্যবসায়ী ও চোরাকারবারীরা তীব্রভাবে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।