প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
জামালপুরে কয়েক শতাধিক লোকের চলাচলের রাস্তা অবরোধ
সিলেট এডিশন ডেস্ক
মোঃ সুমন মিয়া, জামালপুর প্রতিনিধি:: জামালপুরে কয়েক শতাধিক লোকের চলাচলের একমাত্র রাস্তায় ইটের দেওয়াল দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে পৌরসভার পশ্চিম খুপিবাড়ি এলাকার আমিনুল মহুরী ও তার পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় ৮ ফিট রাস্তাসহ প্লট আকারে জমি ক্রয় করে বসত বাড়ি নির্মাণ করে তারা বসবাস করে আসছে। উক্ত প্লটের রাস্তার সামনের অংশে আমিনুল মহুরীদের বাড়ি হওয়ায় প্রায় সময় তার পরিবার চলাচলের রাস্তা বন্ধ করে চাদাঁ দাবি করে। কয়েক দফায় লোকজন টাকা দেওয়ার পরেও আজ সকালে ইট দিয়ে পুনরায় উক্ত রাস্তা বন্ধ করতে যায় আমিনুল। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ বিষয়ে ওই এলাকার আবুল কালাম আজাদ জানান, আলামিন জামালপুর জর্জকোর্টে আইন সহকারী হিসেবে আছেন। এলাকায় আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি মাঝে মাঝেই বন্ধ করে দেয়। আইন সহকারী হওয়ায় তিনি কিছু হলেই সকলকে মামলার ভয় দেখান।
ওই এলাকায় বসবাাসকৃত সাবেক একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের সকলের রাস্তা হওয়া সত্বেও রাস্তা দিয়ে কিছু আনতে গেলে টাকা টাকা দিয়ে আনতে হয়। এর আগে আমি ১০ হাজার টাকা দিয়েছি।
বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।