প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে ত্রিপুরা আদিবাসী ব্যাক্তির ভুমি জোরপূর্বক দখল,প্রাণনাশের হুমকি ধামকির অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
স্মরণ সিং,মৌলভীবাজার:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ৩ নং সদর ইউনিয়ন পরিষদ অন্তর্গত ডলুবাড়ি এলাকায় ত্রিপুরা আদিবাসী ব্যাক্তি ইন্দ্র মোহন দেববর্মার ভুমি জোরপূর্বক দখল, প্রাণনাশের হুমকি ধামকি ভয়ভীতিতে বাদী হয়ে সাক্ষীসহ শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন।
উক্ত ঘটনাটি ২১' শে জানুয়ারী দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় বালিশিরা পাহাড় মৌজাস্থ নিজ তফসিলভুক্ত ভুমিতে ঘটনাটি ঘটেছে। যাহার জেএল নং-৭১,খতিয়ান নং-৪০১,দাগ নং-৫১৭,ব্লক নং-৩, ৯০ শতক টিলা ভুমি উল্লেখ করেছেন।
অভিযোগকারী দুইজন বিবাদীর নাম ১। রুহিন মিয়া,পিতাঃ ছফেদ মিয়া, ২। ছফেদ মিয়া পিতাঃ মৃত ধনাই মিয়া, উভয় সাং- শ্যামলি আবাসিক এলাকা( ছফেদ মিয়া সড়ক) সংলগ্ন শ্রীমঙ্গল,মৌলভীবাজার, উল্লেখপূর্বক অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ভুমি জবরদখল, হুমকি ধামকি জায়গা থেকে উচ্ছেদের উচ্ছেদকারীর ছবি ও বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনক দেববর্মা বলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন মহোদয় এর নিকট অভিযোগ করা সাপেক্ষে উভয়পক্ষ-কে ডেকে ভুমির মালিকানাধীন সাপেক্ষে সমাধান করার আশ্বাস প্রদান করেছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম মুন্না জানান অভিযোগ পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।