প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে ‘সিলেট ভূমিহীন’ সংগঠনের আত্মপ্রকাশ ইসলাম আলী আহবায়ক, কামরুল হাসান সদস্য সচিব
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: ভূমিহীনদের অধিকার আদায় ও সংগঠিত আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সিলেটে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‘সিলেট ভূমিহীন’ নামে আত্মপ্রকাশ করা সংগঠনটির ৩৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মিরাবাজার এলাকায় অনুষ্ঠিত এক সভায় বিপুল সংখ্যক ভূমিহীন পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে ইসলাম আলীকে আহবায়ক ও কামরুল হাসানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
সভায় বক্তারা বলেন, ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে ভূমিহীনরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হলেও তাদের দাবি-দাওয়া যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। নতুন এই সংগঠন ভূমিহীনদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলার ভূমিহীন মানুষের সমস্যা চিহ্নিত করে দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে ‘সিলেট ভূমিহীন’ সমিতি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।