প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমার আকিলপুরে দোয়া মাহফিল
সিলেট এডিশন ডেস্ক
মিজানুর রহমান, দক্ষিণ সুরমা, সিলেট :: স্বৈরশাসন, কারাবরণ ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের বাসভবনে আয়োজিত এই সভা কার্যত রূপ নেয় গণতন্ত্র পুনরুদ্ধারের এক দৃঢ় রাজনৈতিক বার্তায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম এ মালিক বলেন,“বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে, নির্যাতন চালিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কিন্তু তাঁর আদর্শ দমন করা যায়নি। আজও তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী আছাদ উদ্দিন আছাদ, জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সুয়েব, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কুয়েত বিএনপির সদস্য সচিব মো. শওকত আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে কদর, শাহজাহান, আলী ইমাম, নাজমুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্য বক্রারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। এই অন্ধকার সময়েও বেগম খালেদা জিয়া জনগণের অধিকার আদায়ের প্রতীক হয়ে ছিলেন।
তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এবং দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।
সভা শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের জনগণকে স্বৈরাচারমুক্ত করার শপথ উচ্চারিত হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।