প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
সততার প্রতীক সিলেটের রাজনীতিতে টিকে থাকার নৈতিক মানদণ্ড আজিজ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :: রাজনীতি মানেই কি শুধু ক্ষমতার দাপট, পোস্টার আর ব্যক্তিগত স্বার্থ? না, কখনও কখনও সেখানে দাঁড়াতে হয় অন্যরকম এক চরিত্রের—যে দাঁড়ায় তার সততার ভিত্তিতে। সিলেটের গোলাপগঞ্জের অজপাড়া গ্রামে জন্ম নেওয়া আজিজুল হোসেন আজিজ সেই বিরল চরিত্র। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক অকতোভয় সৈনিক আজিজ। যিনি শতাধিক মামলার মাতায় নিয়ে ১৭টি বছর যাযাবরের মতো জীবন কাটিয়েছেন, জেল খেটেছেন তবুও আন্দোলনের সময় মাঠে সক্রিয় থেকেছেন।
ছাত্রদলের তুখোর নেতা থেকে আজ যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ার পথে, আজিজ প্রমাণ করেছেন—রাজনীতি কেবল ব্যক্তিগত সুবিধার লড়াই নয়। বরং এটি হলো ত্যাগ, আস্থা ও নেতৃত্বের পরীক্ষা। যখন অনেক নেতা সুবিধাবাদে বিভক্ত হয়, নিজের স্বার্থে অন্যকে ত্যাগ করে, তখন আজিজ নিজের পিতার সম্পদ বিক্রি করে দল ও নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
আজিজের এই সততা শুধু রাজনৈতিক ইমেজ নয়, বরং রাজনৈতিক সংস্কারের এক জীবন্ত উদাহরণ। তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে লাগানো ব্যানারগুলো হয়তো চোখে পড়ে। কিন্তু সেই ব্যানারের পেছনের গল্প—নেতৃত্বের আস্থার গল্প—তাকে সত্যিকারের আলাদা করে তুলেছে।
রাজনীতিতে যেখানে বিশ্বাস আজ বিলুপ্তির পথে, সেখানে আজিজের মত চরিত্রই পারে দলের—এবং দেশটির—ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।