প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
মহানগরীর জালালাবাদে ষাড়ের লড়াই বন্ধে কঠোর অবস্থানে পুলিশ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জালালাবাদ থানাধীন বাগাউড়া এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ষাড়ের লড়াই বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আগামী ১৮ জানুয়ারি সকাল ৮টায় বাগাউড়া এতিম স্কুলের পাশে এই আয়োজনের প্রস্তুতির খবর পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে, কোনো অবস্থাতেই এমন লড়াই করতে দেওয়া হবে না।
জানা গেছে, স্থানীয়ভাবে আয়োজক হিসেবে বাগাউড়া এলাকার আওয়ামী সমর্তক রফিক এর নাম উঠে এসেছে। লড়াইয়ে অংশ নেওয়ার কথা ছিল জুনেদ আহমদ ও অরুণ বাবু (জাউয়া)-র মালিকানাধীন ষাড়ের।
এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ স্পষ্ট করে বলেন, “এই বিষয়ে আগে থেকে আমার জানা নেই। তবে তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আইনবহির্ভূত কোনো ষাড়ের লড়াই হতে দেওয়া হবে না।”
পুলিশ সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া জনসমাগম ও পশুর লড়াই আয়োজন করলে তা আইনশৃঙ্খলা বিঘ্ন, পশু নির্যাতন এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
এলাকাবাসীর আশঙ্কা, এ ধরনের আয়োজন ঘিরে জুয়া, সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঝুঁকি থাকে। তাই তারা আগেভাগেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।