প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
জাতীয়তাবাদী ফোরাম ইতালি'র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম আশরাফ
সিলেট এডিশন ডেস্ক
শান্তিগঞ্জ প্রতিনিধি:: ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি আরমান উদ্দিন স্বপন ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়া স্বাক্ষরিত চিঠিতে সাইফুল ইসলাম আশরাফকে যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
সাইফুল ইসলাম আশরাফ একজন উদীয়মান তরুণ যুবক ইতালি প্রবাসী।
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর এর বাসিন্দা। দেশ এবং বিদেশে রাজনৈতিক ও সামাজিক কাজকর্ম অব্যহত রেখেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে, জাতীয়তাবাদীদল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
সাইফুল ইসলাম আশরাফ মুঠোফোনে জানান,এবং তিনি উক্ত কমিটির কার্যকরী কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ সকলকে "যুগ্ম সাধারণ সম্পাদক" নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।