প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
শেখপাড়া গ্রামবাসীর তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক ::সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়র্ডের টুকেরবাজারস্থ শেখপাড়া গ্রামবাসীর উদ্যোগে ৮তম বার্ষিক ওয়াজ মাহফিল গত ১১ জানুয়ারি রবিবার বিকাল ২টায় শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়েছে।
শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, লেখক-গবেষক মাওলানা শামসীর হারুনুর রশীদ ও শেখপাড়া বড়গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব, মুখলিছিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা গোলাম রব্বানী এর পৃথক পৃথক সভাপতিত্বে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান পেশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মুতিউর রহমান, শায়খুল হাদিস মাওলানা মুশাহিদ আলী ক্বাসেমী- মৌলভীবাজার, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জুনাইদ আহমদ, শাহ্চট জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজমী প্রমুখ। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম নসিহত পেশ করেন।
তাফসিরুল কুরআন মাহফিলে গ্রামের সকল জিন্দা, মোর্দেগান, রোগী, বিপদগস্থ ও প্রবাসী সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করছেন প্রধান অতিথি শাবিপ্রবি’র ওয়াজ মাহফিলে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হয়ে মাহফিলকে সফল করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন শেখপাড়া গ্রামবাসী।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।