প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
জকিগঞ্জে ৬ মাস ধরে প্রভাবশালীর দেয়ালের ভেতর বন্দি একটি পরিবার
সিলেট এডিশন ডেস্ক
জকিগঞ্জ সংবাদদাতা:: সিলেটের জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ গ্রামের জেসিমন বেগমের পরিবার প্রায় ছয় মাস ধরে দেয়ালের ভেতর বন্দি। চার সন্তান, অসুস্থ শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে নিয়ে তারা চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে পড়েছে। প্রতিবেশী প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ বাড়ির প্রবেশপথে ৫ ফুট উঁচু দেয়াল নির্মাণ করেছেন।
উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা কমিটি বিষয়টি জানলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। সংবাদ প্রকাশ ও প্রশাসনিক আশ্বাসের পরও পরিবারটি মুক্তি পাননি। প্রভাবশালীরা অযৌক্তিক শর্তে সাময়িক সমাধান দিতে চেয়েছেন, যা পরিবার রাজি হয়নি।
দেবাল অবরুদ্ধ থাকার কারণে সন্তানরা স্কুলে যেতে পারছে না; একজন এসএসসি পরীক্ষার্থীও অনিশ্চয়তায়। স্থানীয়রা বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।