প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
"অবৈধ টাকা যেন আমার পকেটে না যায়" নাচোলে উঠান বৈঠকে জামায়াত প্রার্থী ড. মিজানুর
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ - ২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান নাচোলের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন।
শনিবার (১০ জানুয়ারী) বিকালে উপজেলার কসবা ইউনিয়নের করমজা, এলাইপুর, কলিহার, হটাতপাড়া ও রানিদীঘির বিভিন্ন বৈঠকে তিনি বলেন, জনগনের ভোটে আল্লাহ আমাকে নির্বাচিত করলে কোনো প্রকার দূর্নীতি করবনা, হারাম খাবনা। রহনপুরে একটি বাড়ি ছাড়া আমার তেমন কোনো সম্পদ নাই। এমপি নির্বাচিত হয়ে ভুল করলে সমালোচনা না করে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকবো। সবাই ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন সহজ হয়, আর বিভাজন উন্নয়ন ব্যাহত করে। সুতরাং কোনো প্রকার অহংকারী না হয়ে একসাথে কাজ করবো।
এসময় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল হোসেন, মোঃ আবুবকর সিদ্দিকী, মাওলানা মোবারক হোসেন, মোঃ ওবায়দুর রহমান, মোঃ তোসিরুল ইসলাম, মোঃ বেলাল উদ্দিন, মোঃ আব্দুল কাইউম, সাংবাদিক মোঃ হেলাল উদ্দীন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।