প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
ভাষা সৈনিক এম এ আউয়াল স্মরণে নামকরণের দাবি
সিলেট এডিশন ডেস্ক
মোঃ সুমন মিয়া, জামালপুর:: ভাষা সৈনিক এম এ আউয়াল স্মরণে নামকরণের দাবি উঠেছে এলাকাবাসীর মাঝে। এই মহান কীর্তিমানের নাম ও দেশের তরে তাঁর অবদানকে ভবিষ্যত প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে জামালপুর জেলায় অথবা তাঁর নিজ গ্রাম পাথালিয়ায় কোনো এক সরকারি প্রতিষ্ঠান তাঁর নামে নামকরণের দাবি তুলেছেন মরহুমের পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার,"ফেসবুক গ্রুপ আমাদের পাথালিয়া " এর আয়োজনে ভাষা সৈনিক এম এ আউয়াল ফাউণ্ডেশন উদ্যোগে গ্রামবাসীর মধ্যে দ্বিতীয় দফা কম্বল বিতরণ অনুষ্ঠানে এমন দাবি উত্থাপিত হয়েছে।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, এম এ আউয়াল ফাউণ্ডেশনের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন, এম এ আউয়াল ফাউণ্ডেশনের উত্তরসূরী খন্দকার যোবায়ের হোসেন, খন্দকার মাসুদ করিম , সুলতান মাহমুদ, সুমন, সৌরভ খান ও রুকুনুজ্জামান সোহেলসহ "ফেসবুক গ্রুপ আমাদের পাথালিয়া" এর সকল এডমিশন এবং মডারেটররা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।