প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে সুরমা ইউনিয়ন পরিষদের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ
সিলেট এডিশন ডেস্ক
এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সুরমা রেস্ট হাউসে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গুণেন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সে লক্ষ্যেই সুরমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কেরাম বোর্ড, ফুটবল, ভলিবল, দাবা বোর্ডসহ প্রয়োজনীয় খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে খেলনা সামগ্রী বিতরণ একটি জনকল্যাণমূলক কাজ, যা শিক্ষা ও সামাজিক উন্নয়নের অন্তর্ভুক্ত। এটি স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশ হিসেবে কাজ করে। এই ধরনের কার্যক্রম শিক্ষার পরিবেশ উন্নত করা ও ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তিনি আরো বলেন,খেলাধুলার সামগ্রী ছাত্র -ছাত্রীদের মধ্যে আনন্দ ও আগ্রহ তৈরি করে, যা তাদের শেখার প্রক্রিয়াকে সহজ করে তোলে।
খেলাধুলা ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং তাদের মধ্যে সামাজিকতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে।
তিনি ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, মহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রুকুনুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী।
অনুষ্ঠানে কলেজের প্রভাষকবৃন্দ, স্কুল শাখার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।