প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
কানাইঘাট থানা পুলিশের অভিযানে উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জুনেদ হাসান জীবন গ্রেফতার
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রির্পোটার:- কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জুনেদ হাসান জীবনকে (৪০) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
থানা পুলিশের আভিযানিক টিম কানাইঘাট থানাধীন বীরদল লক্ষীপুরে অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে জীবনকে গ্রেফতার করা হয়।
জুনেদ হাসান জীবন বীরদল লক্ষীপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। কানাইঘাট সিআর-৪৫৩/২৪, বিশেষ ক্ষমতা-১৫৬/২০২৫ এর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।