প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
ঐক্যের বার্তায় সিলেটে বিএনপির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এম এ মালিক ও এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা দলীয় ঐক্য সুসংহত রাখা, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।