প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন সিলেটের দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্স দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ- প্রিন্সিপাল অফিস সিলেট কমিটির এর উদ্যোগে ৩ জানুয়ারি শনিবার বাদ আছর দরগায়ে হযরত শাহজালাল রহ: প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস সিলেট কমিটির সম্মানিত আহবায়ক ও সোনালী ব্যাংক পিএলসি, সিলেট সিটি কর্পোরেশন শাখার ম্যানেজার মোঃ ওয়ারিসুল ইসলাম (এজিএম), প্রিন্সিপাল অফিস সিলেট কমিটির সেক্রেটারি আল-আমীন রাসেল, সহ-সভাপতি তালাত আহমেদ, মনির উদ্দিন সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।