প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন ২০২৬-নির্বাহী কমিটিতে সিলেট বিভাগের মনোনীত নেতৃবৃন্দ
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার, বাংলাদেশ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ২০২৬-সালের জাতীয় নির্বাহী কমিটিতে সিলেট বিভাগ থেকে মনোনীত হলেন যারা: হাফিজ মাওলানা বদরুল ইসলাম সভাপতি শানে সাহাবা সিলেট জেলা,মুফতি জামিল আহমদ মাসরুর সেক্রেটারী শানে সাহাবা সিলেট জেলা,মাওলানা আজিজুল্লাহ শরিফ সাংগঠনিক সম্পাদক শানে সাহাবা সিলেট জেলা,মাওলানা সাইফুল ইসলাম সহ সভাপতি শানে সাহাবা সিলেট জেলা,মুফতি ইয়াসিন আরাফাত সহ সভাপতি শানে সাহাবা সিলেট জেলা,মাওলানা মোহাম্মদ এমদাদুল হক সহকারী সাংগঠনিক সম্পাদক শানে সাহাবা সিলেট জেলা,মাওলানা মাকবুল হোসাইন খাঁন সভাপতি শানে সাহাবা মৌলভীবাজার জেলা,মাওলানা উবায়েদ উল্লাহ হেলালী আহবায়ক শানে সাহাবা সুনামগঞ্জ জেলা। শানে সাহাবার জাতীয় নির্বাহী কমিটিতে সিলেট বিভাগের ৩ জেলা সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে ৮ জন নেতৃবৃন্দ বলেন আমাদের জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার যে সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা শুধু একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়; বরং এটি সিলেট বিভাগের প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা ও গভীর মূল্যায়নের প্রমাণ। এই স্বীকৃতি আমাদের জন্য সম্মানের মুকুট, আর মাঠপর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের জন্য এক নবজাগরণের আহ্বান। এই সিদ্ধান্ত সিলেট বিভাগের প্রতিটি ইউনিট, থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের কর্মীদের হৃদয়ে নতুন উদ্দীপনা, সাহস ও দায়িত্ববোধের চেতনা বাড়িয়ে দিয়েছে। আজ আমরা আরও দৃঢ় প্রত্যয়ে বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতৃত্বের সুদৃঢ় দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের সংগঠন আরও গতিশীল, আরও শক্তিশালী এবং আরও লক্ষ্যভিমুখী হয়ে দেশের মাটিতে দীনের খেদমতে অগ্রণী ভূমিকা পালন করবে পরিশেষে সংগঠনের মাননীয় চেয়ারম্যান শায়েখ মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী মহোদয়,সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, কামনা করেন সিলেট বিভাগের মনোনীত নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।