প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
সিলেট-১ আসনে আকমল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত পদপ্রার্থী আকমল হোসেন এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মহানগরী ও সদর এর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার আকমল হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইউকে শাখার সহ সভাপতি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়ক আকমল হোসেন জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে ট্রাক মার্কায় বিজয় অর্জন করবেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।