প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
সিলেট প্রেসক্লাব'র নব-নির্বাচিত কমিটিকে এসইউজে'র অভিনন্দন
সিলেট এডিশন ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি::
সিলেটের শত বছরের স্মারক প্রতিষ্টান সিলেট প্রেসক্লাব'র নব-নির্বাচিতকমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রমঅধিদপ্তর কর্তৃক নিবন্ধিত "সিলেটের সাংবাদিক ইউনিয়ন"(এসইউজে)।
গণমাধ্যমে পাঠানে এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সংগঠনের সভাপতি কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাহান, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক কবি সাজ্জাদ আহমদ সাজু ও ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ বলেন সিলেট প্রেসক্লাব এই অঞ্চলের সাংবাদিকতার স্মারক প্রতিষ্টান। আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে সিলেট প্রেসক্লাব'র। বর্তমান নবনির্বাচিত কমিটি সিলেটের সকল সাংবাদিকদের একত্রিত করে অপসাংবাদিকতা দূর করতে ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।
নেতৃবৃন্দ বলেন, নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাব'কে আরো গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণ কারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।