প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
জৈন্তাপুরে জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
সাহেদুর রহমান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
মেধা অন্বেষণ ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে উপজেলার ঐতিহ্যবাহী জৈন্তিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব গোলাম মোস্তফা। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন।
কেন্দ্র পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুক আহমদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ বলেন, জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য তাদের প্রস্তুত হতে সহায়তা করে। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয় এবং পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।