প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
আজ ২৭ ডিসেম্বর সিলেটে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রদান অনুষ্ঠান
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :: দেশে ও প্রবাসে সিলেট জেলার প্রবাসীদের অবদানের স্বীকৃতি প্রদান উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম বারের মতো “প্রবাসী সম্মাননা ২০২৫” প্রদান অনুষ্ঠান। জেলা প্রশাসন, সিলেট এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ হইতে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ সিলেট পর্যন্ত প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সফল প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠান।
দিনের শেষ পর্বে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে “স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।
জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম স্বাক্ষরিত আমন্ত্রণ বার্তায় সিলেট জেলার প্রবাসীদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সকলের সদয় উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।