প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
ধানের শীষকে বিজয়ী করতে জৈন্তাপুরে যুবদলের মতবিনিময় সভা
সিলেট এডিশন ডেস্ক
সাহেদুর রহমান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা যুবদলের উদ্যোগে সকল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক সোহেল আহমদের পরিচালায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আসন্ন নির্বাচনে জৈন্তাপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড ও গ্রামে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলা যুবদলের ইউনিয়ন এবং সকল ভোট সেন্টারে সকলকে একযোগে কাজ করতে হবে। সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুব দলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসিম, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, ফারুক আহমদ,সেলিম আহমদ,সায়মন,আব্দুর রউফ দুলাল, আজমল হোসেন, নাজমুল হক ইয়াজুল , সহ উপজেলা আহবায়ক কমিটির অনান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।শেষে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।