প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার :: কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকারী আবু সালাম কে। উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আজ (১৫ ডিসেম্বর) তাকে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য যে আবু সালাম দীর্ঘ দিন ধরে নিষ্ঠার সহিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ত্যাগীও আদর্শিক নেতা-তিনি তৃনমূল কর্মীদের আগলে রেখে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত সকল রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণই তার প্রমাণ বহন করে। হামলা ও মামলার ভয়ে ভীত না হয়ে দলের স্বার্থে নিজেকে সবসময়ই বিলিয়ে দিয়েছেন। আবু সালাম ব্যক্তি হিসেবে ইতোমধ্যে পূর্ব ইসলামপুর ইউনিয়নে জাতীয়তাবাদী সর্ব মহলে তিনি পরিচিত জন। তার রক্তে ও চেতনায় শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশিত রাজনৈতিক কর্মী,দেশনায়ক তারেক রহমানের রাজপথের উদীয়মান সৈনিক।
এ প্রসঙ্গে জানতে চাইলে আবু সালাম বলেন, আমি ছোট বেলা থেকে জাতীয়তাবাদী প্রেমী আমি। আমাকে মূল্যায়ন করায়-ধন্যবাদ জানাই কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর ভাই সহ সকল নেতৃবৃন্দ কে। পরিশেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার আরোগ্য ও পাশাপাশি আমার নেতা তারেক রহমানের সু স্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করি আমি আমৃত্যু দলের জন্য কাজ করতে চাই।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।