প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কা/টা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃ/ত্যু
সিলেট এডিশন ডেস্ক
মোঃ সুমন মিয়া, জামালপুর:: জামালপুর রেলওয়ে থানাধীন জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মর্মা/ন্তিক মৃ/ত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূয়াপুরগামী ৩৭ আপ ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে অসাবধানতাবশত এক অজ্ঞাতনামা পুরুষ ট্রেনের নিচে কা/টা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।
নি/হ/ত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম/র/দে/হ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। এ বিষয়ে থানায় একটি অপমৃ/ত্যু/র মামলা (ইউডি) রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্তৃপক্ষ নি/হ/ত ব্যক্তির পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।