প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
জামালপুরে সরকারী গাছ কেটে নিলো মাদক কারবারী
সিলেট এডিশন ডেস্ক
মোঃ সুমন মিয়া,জামালপুর:: জামালপুরে সরকারী অধিগ্রহনকৃত জমি হতে আনুমানিক ১ লক্ষ টাকা মুল্যের ৪াট গাছ কেটে কেটে নেওয়ায় অভিযোগ তুলে এলাকাবাসীর পক্ষে পানি উন্নয়ন বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেছেন জাকিউল ইসলাম নাছিম নামে এক ব্যক্তি। এমন ঘটনা মাদারগঞ্জ উপজেলার কড়াইচড়া ইউনিয়নের মহিষবাথান গুলেঞ্চি মোড় এলাকার।
বুধবার লিখিত অভিযোগে তিনি বলেন, উপজেলার মহিষবাথান মৌজার ১৯৭৫-৭৬ সালে ওয়াবদার বাধেঁ ৩৫-৪০ বছরের পুরাতন ৪টি পিতরাজ গাছ কেটে নিয়ে যায় একই এলাকার ওয়াহাব,তাহমিনা, জলি ও কুলসুম। এমন কান্ডে প্রায় ১ লাখ টাকার রাজস্ব হারায় সরকার। তিনি আরও বলেন, সরকারের এমন ক্ষতির কারণে এলাকাবাসীর পক্ষে আমি অভিযোগ দায়ের করি। তবে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয় নি।
তদন্ত পুর্বক বিষয়টির ব্যবস্থা গ্রহনের দাবি জানান এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।