প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
জৈন্তাপুরে পর্যটক বাস হতে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজন আটক
সিলেট এডিশন ডেস্ক
সাহেদুর রহমান, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজন চোরা কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪:৩৫ মিনিটে বিশেষ অভিযানে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে জৈন্তাপুর থানার একটি চৌকস টিম সিলেট-তামাবিল সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় পর্যটকবাহী ঢাকা মেট্রো-ব-১৫-১৯৭৭ নম্বরের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কম্বলের মালিকানা দাবি করা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সজীব ভূঁইয়া (২৩), পিতা- ফারুক ভূঁইয়া, গ্রাম- কুমারটেক, ইউনিয়ন- গোলাকান্দা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল জৈন্তাপুর থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রবিবার সকালে তাকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। পাশাপাশি জৈন্তাপুর থানা পুলিশ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।