প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণের গা/জা উদ্ধার
সিলেট এডিশন ডেস্ক
জিয়াউর রহমান সাজন, চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোস্ট করাকালে
১১/১২/২০২৫ ইং তারিখে রাত আনুমানিক ১০'৪৫ ঘঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি কাভার্ড ভ্যান যোগে সিলেট তামাবিল থেকে অবৈধ মা/দ/ক নিয়ে আসতেছে।উক্ত সংবাদ এর ভিত্তিতে ঢাকাগামী গাড়ির রেজিঃ নং ঢাকা মেট্রো-ন -২৩-১৭৪৫ চেক করিয়া অনু মানিক ২০(বিশ) কেজি গাঁ/জা উদ্ধার করা হয় অনুমানিক বাজার মূল্য ২,০০,০০০( দুইলক্ষ) টাকা পাওয়া যায়।পরবর্তীতে স্হানীয় লোকজন এর উপস্হিতিতে জব্দতালিকা মূলে কাভার্ড ভ্যান ও আলামত জব্দ করা হয়। গ্রেফ/তারকৃত চালক মোঃইউছুফ(৪৫) পিতা-মৃত আব্দুর রশিদ ব্যাপারি সাং- লডাইরচর থানা- ফরিদগঞ্জ জেলা - চাঁদপুর উক্ত আলামত সিলেট তামাবিল থেকে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে আসে বলিয়া জানায়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি আবু তাহের দেওয়ান এই বিষয়ে গণ মাধ্যমকে জানান আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।