প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
দক্ষিণ সুরমার ভার্তখলায় লনি বেগমের কলোনিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকার লনি বেগমের কলোনিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি—এলাকার পুরাতন রেলওয়ে স্টেশনসংলগ্ন দক্ষিণ সুরমা সাব পোস্ট অফিসের সামনে দিয়ে পূর্ব উত্তরপাশে বেজবাড়ী এলাকায় গড়ে উঠেছে কথিত একটি অবৈধ আস্তানা, যেখানে দিন-রাত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই কলোনিতে কিছু নারী—যাদের মধ্যে ভরসা বেগম, রুজিনা বেগম, হাসনা বেগম, রেখা বেগম, জমিলা বেগম, রবি বেগম ও জুমা বেগমের নাম উল্লেখ করা হয়—বাহির থেকে লোক এনে দেহ ব্যবসা পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। এসব কার্যকলাপের কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে এবং মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এছাড়া ওই এলাকায় একই সঙ্গে গাঁজা ও ইয়াবা সেবন-বিক্রিরও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, লনি বেগমের নেতৃত্বে ইয়াবা বিক্রি হয় এবং কলোনির আশপাশে মাদকের লেনদেন চলে। গাঁজার ব্যবসার সঙ্গে আম্বর আলী নামের এক ব্যক্তির যুক্ত থাকার অভিযোগও পাওয়া গেছে।
এর আগে দক্ষিণ সুরমা থানা পুলিশ একটি অভিযানে বেজবাড়ীর ওই এলাকায় অভিযান চালিয়প অভিযোগকৃত আস্তানা থেকে আম্বর আলীকে গাঁজাসহ আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় বলেও নিশ্চিত করেন স্থানীয়রা।
এ বিষয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।