প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
চুনারুঘাটে শ্বশুর-জামাই দ্বন্ধে মৃত প্রবাসীর কোটি টাকা উত্তোলনে বাধাঁ
সিলেট এডিশন ডেস্ক
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের চান মিয়ার পুত্র শফিক মিয়া তার প্রবাসী মৃত স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি পক্ষকে হয়রানি করে আসছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, শফিক মিয়া তার প্রবাসী স্ত্রীর মৃত্যুর ক্ষতিপূরণ ট্রাভেলস এজেন্সি বাবদ ১৫ লক্ষ টাকার প্রাপ্তি স্বাীকারোক্তিপত্র থাকার পরও এখন আবার নতুন করে শ্বশুর জামাই মিলে ট্রাভেলস এজেন্সি সংশ্লিষ্ট কর্মী একি গ্রামের সেলিম মিয়া নামের এক ব্যক্তিকে হয়রানি শুরু করেছে।
জানাযায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ৭৫ লাখ টাকার চেক গ্রহণের পর সে টাকা উত্তোলন জঠিলতায় আটকে থাকায় সেলিম মিয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে শফিক ও তার শ্বশুর।
এ বিষয়ে সেলিম মিয়ার বক্তব্য- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ক্ষতিপূরণের ৭৫ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয় শফিকের হাতে তোলে দেন। এসময় সেলিম নিজেও উপস্থিত ছিলেন। অথচ ওরা শ্বশুর জামাই মিলে, কে টাকার ওয়ারিশ হবে এই দ্বন্দে বেস্তে যাওয়ার পথে প্রায় কোটি টাকার ক্ষগিপূরণ! তবে ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পরিশোধ হয়েছে। প্রমাণাধীও রয়েছে।
স্থানীয়রা জানায়, শফিক মিয়া ব্যক্তি জীবনেও নানা সমস্যায় জর্জরিত, মাদকাসক্ত ও অসামাজিক! যেকারণে ওই টাকার মালিকানা নিয়ে শ্বশুর জামাই ও শালকদের মধ্যে শফিকের দ্বন্দ চলমান। দ্বন্ধের কারণে চেক থাকা সত্বেও নির্দিষ্ট করে কেউ টাকা উত্তোলনও করতে পারছে না।
তবে অনেকে মন্তব্য করেন, শফিকের অতিরিক্ত শারিরীক নির্যাতনের নিষ্টুরতাই তার স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে!
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।