প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
এসএমপি ডিবির অভিযানে ১৮ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাপণ্য ও ডিআই পিকআপ আটক, গ্রেফতার ৫
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ১৮,৪২,০০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য—পেয়াজ, জিরা ও ফুসকা—জব্দ করেছে। একই সাথে একটি ডিআই পিকআপসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটে ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২টা ৩০ মিনিটে।
কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড় হযরত ইলুলার শাহ (রহ.) মাজারের সামনে সড়কে ডিবি পুলিশের চেকপোস্ট পরিচালনাকালে একটি ডিআই পিকআপ (নম্বর—সিলেট-ন-১১-০৪০১) থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় পিকআপে ১,৪৪০ কেজি ভারতীয় পেয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,০৮,০০০ টাকা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়—আটককৃতরা হলো-
১. আফনান আহমেদ (১৯) ও ২. আশরাফুজ্জামান (২২)
তারা দু’জনেই বর্তমানে ছড়ারপাড়, কোতোয়ালী, সিলেট এলাকায় বসবাস করেন।
পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় ডিবি পুলিশ কোতোয়ালী থানাধীন নবাব রোডস্থ হাজী আব্দুল গাফফার ভিলার গ্যারেজ ও পিছনের কক্ষে আরেকটি অভিযান পরিচালনা করে। এসময় আরও ৩ জনকে গ্রেফতার করা হয় এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ৬৫ বস্তা ভারতীয় জিরা — ১৫,৬০,০০০ টাকা, ছেঁড়া ১ বস্তা জিরা (১৫ কেজি) — ১২,০০০ টাকা, ৯০০ প্যাকেট ভারতীয় ফুসকা — ১,৬২,০০০ টাকা, মোট জব্দকৃত পণ্যের মূল্য: ১৭,৩৪,০০০ টাকা, চেকপোস্টে উদ্ধারকৃত পেয়াজসহ মোট মূল্য দাঁড়ায়: ১৮,৪২,০০০ টাকা। এ সময় আরো ৩ জনকে আটক করা হয়, তারা হলো-১. আব্দুল হক (৪৬) – নবাব রোড, কোতোয়ালী, সিলেট।২. সিজিল মিয়া (৩৭) – রঘুনাথপুর, শান্তিগঞ্জ; বর্তমান ঠিকানা শাহপরাণ (র.) থানা এলাকা।৩. মোঃ নূরুল বারী বাবলু (৩৩) – ছাতক, সুনামগঞ্জ; বর্তমান কোতোয়ালী থানাধীন মজুমদার পাড়া এছাড়া পলাতক আরও অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং–১৩/২৫ তারিখ: ০৭/১২/২০২৫ ধারা: The Special Powers Act, 1974 এর ২৫B(1)(b)/২৫D গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।