প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
সিলেটে তারেক জিয়ার শশুর ও জোবায়দা রহমানের পৈতৃক বাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
মিজানুর রহমান,(দক্ষিণ সুরমা)প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর বাড়ী ডা: জোবায়দা রহমানের পৈতৃক বাড়ীতে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় সিলাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির আলী খান এর আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী বিরাহীমপুর গ্রামের খান বাড়ীতে পারিবারিকভাবে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডা: জোবায়দা রহমান এর পৈতৃক বাড়ীতে তাহার চাচাত ভাই নাসির আলী খান এর উদ্যেগে এই পারিবারিক মিলাদ ও দোয়া।
মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন বাংলাদেশের সব থেকে সম্মানিত ব্যক্তি বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি অত্যান্ত সংকটাপন্ন অবস্থায় আছেন, দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষ তাহার রোগ মুক্তির জন্য মসজিদ, মন্দির,গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া করছেন ।বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। তিনি বলেন খালেদা জিয়ার এই অবস্থার জন্য বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে দায়ী করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীসহ সর্বস্তরের মানুষের নিকট দোয়া চান।
উপস্থিত সকলেই দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নামর আলী, কামরুজ্জামান কামরান স্পেন প্রবাসি,মো: তাজিদুর রহমান তাজুল, শাহ লাহিন অলি রাজ, জাকের, পাকি মিয়া প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।