প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
জৈন্তাপুরে গ্যাসকূপ খনন:জমি হুকুম দখল নয়,অধিগ্রহণ চায় গ্রামবাসীর
সিলেট এডিশন ডেস্ক
সাহেদুর রহমান:: জৈন্তাপুরে গ্যাসকূপ খনন প্রকল্পের কারণে সংশ্লিষ্ট এলাকায় জমি হুকুম দখলের পরিবর্তে অধিগ্রহণের দাবিতে জেলা প্রশাসক সারওয়ার আলম বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ১ নং নিজপাট ইউনিয়নের বারগাতী গ্রামের বাসিন্দারা। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে স্মারকলিপি প্রদানের পূর্বে গ্রামবাসীর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, গ্যাসকূপ খননের ফলে এলাকার জমি, বসতভিটা ও কৃষিজ কার্যক্রম সরাসরি প্রভাবিত হবে। তাই ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হুকুম দখলের পরিবর্তে সরকারিভাবে জমি অধিগ্রহণই উত্তম ও যৌক্তিক পদক্ষেপ। গ্রামবাসীদের মতে, অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকলে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না এবং প্রকল্প বাস্তবায়নও নির্বিঘ্ন হবে।
স্মারকলিপির মাধ্যমে তারা জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।