প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ সিলেটে ৮দলের মহা-সমাবেশে... ডা: শফিকুর রহমান
সিলেট এডিশন ডেস্ক
মুফিজুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার:: সিলেটে ইসলামী ও সমমনা আট দলের মহাসমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন আট দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনপূর্ব এই সমাবেশ সফলে বড় ধরনের গণজমায়েতের লক্ষ্যে গত কদিন ধরে পুরো বিভাগে প্রচারণা চালানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে সমাবেশে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আট দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। সকাল থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা করেন। আট দলের মধ্যে আছে,জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।