প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একসঙ্গে বদলি
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: বৃহস্পতিবার রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম- সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানা, শাহপরাণ থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানা, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিবকে জালালাবাদ থানা এবং ইন্সপেক্টর মনির হোসেরকে মোগলাবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার(পুলিশ সুপার পদেপদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।