প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
ফর্কলিফ্ট চাকার পিষ্টে নারী শ্রমিক নিহত
সিলেট এডিশন ডেস্ক
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূনবীর ইউনিয়ন সরকার বাজারে রশ্মি ফাইবার মিলে কর্মরত অবস্থায় আনুমানিক সকাল ৮:৩০ মার্জিয়া(৩৭) নামে এক নারী শ্রমিক অসাবধানতাবশত ফর্কলিফ্টের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হন। নিহত মার্জিয়া নারী শ্রমিক এর বাড়ি ভূনবীর ইউনিয়ন রাজপাড়ার বাসিন্দা ও পরিবার নিয়ে জীবনযাপন করতেন। মার্জিয়া নারী শ্রমিক নিহত হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নারী শ্রমিক নিহতের র্দূঘটনার খবর এলাকায় প্রকাশ হওয়ার পর উত্তেজিত এলাকাবাসী রশ্মি ফাইবার মিলে হামলা ও ভাঙ্গচুর করার ক্ষয়-ক্ষতির কথা বলেন রশ্মি ফাইবার মিলের প্লাষ্টিক কারখানার কর্মকর্তা শাকিল।
রশ্মি ফাইবার মিল ফ্যাক্টরী মালিক পক্ষের নির্বাহী কর্মকর্তা প্রান্ত প্রকাশ্যেই বলেন এখানে যে র্দূঘটনাটা ঘটে গেছে নিহত হয়েছে সেও আমাদের ১৮-২০ জনের একজন কর্মী, যার মাধ্যমে হয়েছে সেও আমাদের একজন কর্মী। তারপরও ম্যানেজমেন্ট পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আর মিলের যে ক্ষতিপূরণ হয়েছে তাও অপূরণীয়, যে নারী শ্রমিক নিহত হয়েছে তাঁর পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ ও পূর্নবাসন এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন রশ্মি ফাইবার মিলে যে আকস্মিক র্দূঘটনা ঘটেছে তা দুঃখজনক! রশ্মি ফাইবার মিলের ম্যানেজমেন্ট প্রকাশ্যে এসে আমাদের আশ্বস্ত করেছেন যে তাদের যে কর্মী নিহত হয়েছে পলিসিনুযায়ী নিহত ব্যাক্তির সর্বোচ্চ ক্ষতিপূরণ ব্যবস্থা করবে আর পারিপার্শ্বিক যে ঘটনা তা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি ও উর্ধতন কর্তৃপক্ষের সময় আছে যথাযথ আইনি কার্যকর ব্যবস্থা নিবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।