প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
জৈন্তাপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
সাহেদুর রহমান(জৈন্তাপুর) সিলেট:: ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা’র সাথে উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাংবাদিক, অংশীজন ও সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, জৈন্তাপুরকে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা আশা করেন। তিনি প্রশাসনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা, সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তারা নবাগত ইউএনওকে অভিনন্দন জানিয়ে জৈন্তাপুরে উন্নয়ন কার্যক্রম ও সেবামুখী প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।