প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
সানন্দা বিলে ফুটে উঠেছে " লাল শাপলা" ফুল
সিলেট এডিশন ডেস্ক
স্মরন সিং,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার::
সানন্দা বিলে শীতের সকালে ঘন কুয়াশাছন্ন শিশির ভেজা ভোরের আলোয় হাজারো ফুটন্ত ফুলে ভরপুর " লাল শাপলা" ফুল । এখানে অতিথি পাখি ও দেশীয় পাখির উন্মুক্ত আকাশে ডানা মেলে উড়াল দেওয়া, পাখির কলধ্বনি,কিচিরমিচির ডাক,ঝিরি ঝিরি শো শো করে সুমিষ্ট প্রবাহমান বাতাসে মূগ্ধতা ছড়াচ্ছে। হাইল হাওর ১৪টি বিলের বিস্তৃর্ণ এলাকা রয়েছে। তার মধ্যে একটি সানন্দা বিল যেখানে লাল শাপলার ফুটন্ত ফুলে বিলটি সৌন্দর্যময় মুখরিত করে তুলেছে। বিস্তৃত বিলটি মৌলভীবাজার জেলার সদর উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলা, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা। এবিলটি শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নে অবস্থিত । লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসছে পর্যটক ও স্থানীয় ভ্রমণ পিপাসু। আসলেই, দূর থেকে দেখলে মনে হয় লাল শাপলা বিল নয় যেন 'লাল গালিছা' বিছিয়ে রেখেছে। অনেকে লাল শাপলার রাজ্যও বলে সম্বোধন করছে।
সানন্দা বিলে 'লাল শাপলা' ফুল,বিস্তৃত হাইল হাওর সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন এগিয়ে আসলে পর্যটক আগমনে অপার সম্ভাবনার দ্বার প্রান্ত। স্থানীয়দের স্বাবলম্বী, অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী।
হাইল হাওর জুড়ে নৌকার মাঝি বাদশা, তাহির ও শফিকুল বলেন এখন ধান কাটার মৌসুম। কিন্তু পর্যটকের শখে নৌকা ব্যবহারে কিছু টাকা আয় করতে পারছি। লাল শাপলা বিল দেখতে অনেক ভালো লাগে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন মির্জাপুরে লাল শাপলা বিলটি সৌন্দর্যপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণ। প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। শ্রীমঙ্গলের মত মির্জাপুরই বেশ সুপরিচিত লাভ করছে। পর্যটকের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।