প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবে পর্তুগাল প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
সিলেট এডিশন ডেস্ক
ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পর্তুগাল প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি শরীফ আহমেদ চৌধুরী এবং পরিচালনা করেন দপ্তর সম্পাদক ইব্রাহিম খান ইমন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মালিক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, ওসমানীনগর থানা ডিএসবি ইনচার্জ আবু জাফর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন প্রমুখ।
অনুষ্ঠানে পর্তুগাল প্রবাসী শেখ মোহাম্মদ আনোয়ার আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ওসমানীনগর উন্নয়নে প্রবাসীদের অবদান, ভূমিকা এবং তাদের সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের শক্তি, আমাদের গর্ব—তাদের অবদানেই দেশ ও এলাকা সামনে এগিয়ে যায়।
শেখ মোহাম্মদ আনোয়ার আহমদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও আরও সাফল্য কামনা করছি।”
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।