প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫
বার্ষিক পরীক্ষা পরিদর্শনে বিদ্যালয় সভাপতি মাসুক আহমদ
সিলেট এডিশন ডেস্ক
সাহেদুর রহমান, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা ২৬ নভেম্বর ২০২৫ইং বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি মাসুক আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার এবং শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরিদর্শনকালে সভাপতি শিক্ষার্থীদের মনোযোগী পরীক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, মেয়েদের শিক্ষা প্রসারে এই বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, প্রতিষ্ঠানের সকল শিক্ষক–কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা নির্ভুল ও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান ক্রমেই উন্নত হচ্ছে, যা ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক ছাত্রী অংশগ্রহণ করছে। পরীক্ষা কার্যক্রম চলাকালীন শিক্ষকবৃন্দ সার্বক্ষণিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।