প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) গণ সংহিত আন্দোলনের মনোনিত প্রার্থীতা পেয়েছেন মোঃ নরুদ্দীন।
মনোনয়ন পেয়ে তিনি সকলের নিকট দোয়া ও ভোট চেয়েছেন। তিনি বলেন, আমাকে মাথইল মার্কায় ভোট প্রদান করে, আপনাদের পাশে থেকে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন।
"পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই-
দুনিয়ার মজদুর এক হও"
সাকি ভাইয়ের সালাম নিন দেশ গড়ার শপথ নিন।
মাথইল মার্কায় ভোট দিন। ইত্যাদি শ্লোগানে শ্লোগানে তিনি জনগনের মন আকৃষ্ট করার চেষ্টা করেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।