প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
শাহজালালের পূণ্যভূমিতে দূর্ণীতি কোনভাবেই মেনে নেয়া হবেনা দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে দুদক চেয়ারম্যান
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ সকাল ১০টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) ) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী, দুর্নীতি দমন কমিশন এর সচীব মোহাম্মদ খালেদ রহীম, এছাড়াও বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, সিলেট রেঞ্জের ডি আই জি মুশফেকুর রহিম,দুর্নীতি দমন কমিশন ঢাকা এর মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, দূর্ণীতি দমন কমিশন সিলেট এর উপ-পরিচালক রেবা হাওলাদার।
গণশুনানির সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
অনুষ্ঠানটি আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট। সহযোগিতা করে সিলেট জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেট।
গণশুনানিতে জনসাধারণ বিভিন্ন দপ্তরের সেবা নিয়ে অভিযোগ তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে কয়েকটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বাকি অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন দুদক কর্মকর্তারা।
দুদক প্রতিনিধিরা বলেন, “দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করলেই গড়ে উঠবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”
গণশুনানিতে সিলেট সিটিকর্পোরেশন এর সাবেক জন-নন্দিত মেয়র বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র উপদেষ্টা আরিফুল হক চৌধুরীসহ সুধীজন, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সেবা-প্রত্যাশীদের ব্যাপক উপস্থিতি ছিল।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।