প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
সুনামগঞ্জ–১ আসনে ডা. রফিকুলের পক্ষে ইসলামী ঐক্যজোটের আলোচনা সভা
সিলেট এডিশন ডেস্ক
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ–১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠ জমে উঠেছে। ইসলামী আট দলের ঐক্যজোটের সমর্থনে মাঠে নেমেছেন সাবেক বিএনপি কেন্দ্রীয় নেতা ও সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলার জোবাইদা গার্ডেনে নির্বাচনী প্রস্তুতি ও জনমত সংগ্রহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন ডা. রফিকুল ইসলাম; সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
ডা. রফিকুল তার বক্তব্যে বলেন—“ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি। সঙ্গ পেলে জনসেবায় নিজেকে উৎসর্গ করবো।”তিনি শান্তি, উন্নয়ন ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জামায়াত ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা ডা. রফিকুলের সততা ও সামাজিক অবদান তুলে ধরে তাকে বিজয়ী করতে গণসমর্থনের আহ্বান জানান।
সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, তরুণ ও ধর্মীয় ব্যক্তিদের উল্লেখযোগ্য অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভা শেষে ডা. রফিকুল ঘরে ঘরে গিয়ে জনসংযোগ জোরদারের ঘোষণা দেন এবং আশা প্রকাশ করেন—জনগণের সমর্থন থাকলে সুনামগঞ্জ–১ আসনে বড় চমক আসতে পারে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।